ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের নতুন সুবিধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 June, 2020, 12:14 PM

সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের নতুন সুবিধা

সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের নতুন সুবিধা

সরকারি কর্মচারীদের জন্য করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনো পরামর্শ বা চিকিৎসাসেবা প্রাপ্তির জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। ঢাকার ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের পর ওই হাসপাতালেই টেলিমেডিসিন সেবা দেওয়া হবে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিমেডিসন সেবা পাওয়া যাবে।

আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ জন্য এই হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও পরামর্শ/চিকিৎসা সেবা প্রাপ্তিতে টেলিফোন/মোবাইল সেবা চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও পরামর্শ/চিকিৎসা সেবার জন্য ৮ জন চিকিৎসকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চার জন চিকিৎসক টেলিফোনে চিকিৎসা সেবা দেবেন। এ সময়ে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪-৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪-৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫-০৩৮৮২৫) এবং মেডিক্যাল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪-০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা দেবেন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা (রেফার্ড রোগী) দেবেন অপর চার জন ডাক্তার। এ সময়ে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪-৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪-৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪-৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪-৪৩০৮২৩) থাকবেন।

রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪-৪৩০৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status