পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 1:48 PM
পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ৯
পাকিস্তানের করাচি শহরের স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার হামলাকারীও রয়েছে।
সোমবার স্থানীয় সময় ৯টায় এই হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানায়, সশস্ত্র চারজন ব্যক্তি স্টক এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করে। ভবনের গেটে গ্রেনেড হামলা চালায় তারা প্রথমে। তাতেই দু’জনের মৃত্যু হয় ও আহত হয় আরো অনেকে। পরবর্তীতে অন্তত আরো তিন বেসামরিক লোক নিহত হয়।
হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনো অভিযান চলছে।
হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।