ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 7:21 PM

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় আব্দুর রহমান সওদাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার জিরি ইউপির মালিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, সকালে শান্তির হাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুর রহমান। এ সময় চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথেই মারা যান। এ ঘটনায় বাসটি উদ্ধার করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status