ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শান্তি চেয়ে লাদাখের নদীতে পূজা দিলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 4:58 PM

শান্তি চেয়ে লাদাখের নদীতে পূজা দিলেন মোদি

শান্তি চেয়ে লাদাখের নদীতে পূজা দিলেন মোদি

লাদাখে দুপক্ষের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তপ্ত ভারত ও চীন সীমান্ত। এই উত্তেজনার মধ্যে শুক্রবার (৩ জুলাই) লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নিয়োজিত সেনাদের উদ্দেশে বক্তৃতা করার পর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় সিন্ধু নদীতে পূজাও দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

শনিবার (৪ জুলাই) নরেন্দ্র মোদি তার ফেসবুক পেজে পূজা পালনের ছবি পোস্ট করে জানান, ‘গতকাল নিমুতে সিন্ধু পূজা করেছি। জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি প্রার্থনা করেছি।’

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লাদাখের গালওয়ানে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার কয়েক দিন পরেই মোদির একদিনের এ সফর। সফরের ফাঁকে নিমু এলাকায় সিন্ধু দর্শনে গিয়ে পূজা দেন মোদি।

জানা যায়, সিন্ধু নদীর পাড়ের ঐতিহাসিক সভ্যতার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সিন্ধু দর্শন উৎসব হয়ে থাকে। তিন দিনের উৎসবে সিন্ধু নদীকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে স্বীকৃতি দেয়া হয়।

পূজা দেয়ার আগে সেনাদের উদ্দেশে বক্তৃতায় মোদি চীনের নাম উল্লেখ না করে বলেন, বিস্তারবাদের যুগ শেষ, এটি উন্নয়নের যুগ। ইতিহাস সাক্ষী রয়েছে যে বিস্তারবাদী শক্তিগুলি হয় হেরে গিয়েছে বা ফিরে যেতে বাধ্য হয়েছে।

ভারতীয় সেনাদের ‘বীর ভূমিপুত্র’ হিসাবে বর্ণনা করে মোদি আরও বলেন, ‘দুর্বলরা কখনই শান্তি পেতে পারে না, সাহসীরাই পারে।’

লাদাখে ভারতের যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ততা সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাস্তা ও সেতু নির্মাণ বন্ধ করবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status