ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
এবার মাস্ক পরলেন মেলানিয়া ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:02 PM

এবার মাস্ক পরলেন মেলানিয়া ট্রাম্প

এবার মাস্ক পরলেন মেলানিয়া ট্রাম্প

গত শনিবার প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে দেখা গিয়েছিল মাস্ক। একদিন পর রোববার তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও দেখা গেল মাস্ক পরা অবস্থায়। আর এই ছবির ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন।

জানা যায়, গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনে যান মেলানিয়া ট্রাম্প। সেখানকার ভিডিওই তিনি পোস্ট করলেন।

ভিডিও পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকের শক্তিশালী করা হয় এবং জীবন দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করা হয়।

গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনে যান ট্রাম্প। সেখানেই প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায় প্রেসিডেন্টকে। অথচ শুরু থেকে মাস্ক বিরোধী ছিলেন তিনি। গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন। অবশ্য এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। তার সপ্তাহখানেক যেতে কালো মাস্ক পরতে দেখা গেলো প্রেসিডেন্টকে।

সূত্র: সিএনএন



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status