ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
দেড় হাজার কেজির কালা পাহাড়কে দেখতে ভিড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:36 PM

দেড় হাজার কেজির কালা পাহাড়কে দেখতে ভিড়

দেড় হাজার কেজির কালা পাহাড়কে দেখতে ভিড়

গায়ের রঙ কালো, দেখতে পাহাড়ের মতোই। তাই গৃহকর্তা শখ করে নাম রেখেছেন কালা পাহাড়। জন্মের পর ১৪ মাসেই প্রায় চার টন দুধ পান করেছে কালা পাহাড়।

এটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের কাছেদ আলী খানের গরুর খামারের দেড় হাজার কেজি ওজনের একটি ষাঁড়ের নাম। কোনো প্রকার কৃত্রিম খাদ্য ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টিকে সযত্মে লালন-পালন করে বড় করেছেন কৃষক কাছেদ আলী খান। আসন্ন কোরবানির ঈদে ন্যায্য মূল্য পেলে ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ষাঁড়টিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন। তারা ষাঁড়টিকে দেখে খুশি হয়ে প্রশংসাও করছেন।

কালা পাহাড়ের মালিক কাছেদ আলী খান বলেন, ২০১৫ সালে খামারের পালের গাভির গর্ভে জন্ম নেয় শংকর প্রজাতির এ ষাঁড়টি। মা গাভিটির দুধ খুব পাতলা হওয়ায় সেই দুধ কিনতে চাইতো না কেউ। ফলে গাভিটির পুরো দুধই পান করতে দিতাম বাছুরটিকে। প্রতিদিন প্রায় ২৫ লিটার দুধ পান করতো বাছুরটি। এভাবে মায়ের সব দুধ পান করে এক বছরের মাথায় বিশাল কালো পাহাড়ে পরিণত হয় বাছুরটি।

কাছেদ আলী খান আরো বলেন, জন্মের পর থেকে কালা পাহাড় যে দুধ ও খাবার খেয়েছে, ষাঁড়টি যত টাকায়ই বিক্রি করি না খরচের টাকা উঠবে না। এখনো ষাঁড়টি প্রতিদিন প্রায় ১ হাজার টাকার প্রাকৃতিক খাবার খায়। গত কোরবানির ঈদে ১১ লাখ টাকা দাম উঠলেও ষাঁড়টি বিক্রি করিনি। এবার ন্যায্য মূল্য পেলে বিক্রি করতে চাই। যদি কোনো সৌখিন ব্যক্তি ষাঁড়টিকে ক্রয় করেন তাহলে প্রয়োজনে কোরবানির ঈদ পর্যন্ত নিজ খরচে লালন-পালন করে তার বাড়িতে পৌঁছে দিব।

কালা পাহাড়ের ব্যাপারে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.  ফজলুল হক সরদার বলেন, খামারি কাছেদ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই ষাঁড়টিকে এত বড় করেছে। বর্তমানে ষাঁড়টি রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়।

     


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status