ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি: সাঙ্গাকারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 11:17 AM

আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি: সাঙ্গাকারা

আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলি যোগ্য ব্যক্তি: সাঙ্গাকারা

শশাঙ্ক মনোহার পদত্যাগ করার পর থেকেই আইসিসির চেয়ারম্যান পদটি খালি। শিগগিরই নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ দৌড়ে জোরেশোরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও মনে করেন, আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলিই যোগ্য ব্যক্তি। এটি শুধু ব্যক্তিগত চেনাজানা কিংবা ভালো সম্পর্কের কারণে নয়, সংগঠক হিসেবে গাঙ্গুলির কাজের ওপর ভিত্তি করেই জানিয়েছেন সাঙ্গাকারা।

খেলোয়াড়ি জীবনে অধিনায়ক হিসেবে যেমন সফল ছিলেন গাঙ্গুলি, তেমনি সংগঠক হিসেবেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব নেয়ার আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান পদেও ছিলেন গাঙ্গুলি। বেঙ্গল প্রদেশের ক্রিকেট উন্নয়নে অগ্রণী ভূমিকা রয়েছে তার।

এবার গাঙ্গুলির প্রতি আস্থা রাখছেন সাঙ্গাকারাও। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি মনে করি, সৌরভ পরিবর্তন আনতে পারবে। আমি দাদার অনেক বড় ভক্ত। শুধু ক্রিকেটার হিসেবে সফলতাই নয়, আমার মতে তার ক্রিকেটীয় মস্তিষ্কও ক্ষুরধার। খেলাটিকে নিজের হৃদয়ে ধারণ করে সে এবং আইসিসির দায়িত্ব নেয়ার পর অন্য কোনো বোর্ডে থাকায় এটি বদলানো উচিৎ না।

‘আপনার মাথায় শুধুমাত্র ক্রিকেটের উন্নতির কথা থাকতে হবে। কীভাবে ক্রিকেটকে আরও এগিয়ে নেয়া সেটি ভাবতে হবে। আপনি কোথা থেকে এসেছেন, ভারত, শ্রীলঙ্কা নাকি অস্ট্রেলিয়া তা এখানে মুখ্য নয়। বুঝতে হবে যে, আপনি একজন ক্রিকেটার এবং বিশ্বের সকল ক্রিকেট খেলুড়ে দেশের জন্য সেরা সিদ্ধান্তই নিতে হবে।’

এসময় গাঙ্গুলির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে সাঙ্গাকারা বলেন, খেলাটির মূল ভিত্তি হলো বাচ্চারা এবং সারাবিশ্বের দর্শকরা। আমি মনে করি, সৌরভ এ কাজটি খুব ভালো পারবে। সে বিসিসিআইতে দায়িত্ব নেয়ার পর আমি তার কাজ দেখেছি। আমি জানি সে কত ভালোভাবে খেলোয়াড়দের সঙ্গে মিশতে পারেন। আমার কোন সন্দেহ নেই, আইসিসি চেয়ারম্যান হিসেবে সৌরভ একজন যোগ্য প্রার্থী।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status