ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান ওবায়দুল কাদেরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 1:54 PM

করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান ওবায়দুল কাদেরের

করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান ওবায়দুল কাদেরের

স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুই দিন প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১২ আগস্টা) সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়কালে তিনি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ, মৃত্যুসহ বিভিন্ন তথ্য নিয়ে প্রতিদিন স্বাস্থ্যবিভাগের আপডেট বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থেকে যাবে। তাই বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতিও  অনুরোধ জানাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার এ সময়ে সরকার জনসমাবেশ বা কোনও ধরনের সমাগমপূর্ণ কর্মসূচি সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে। সরকার যেকোনও অপরাধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। কোনও ধরনের অনিয়ম কিংবা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। এসব নিয়ে মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচি করোনার সংক্রমণকে উৎসাহিত  করতে পারে।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যে কোনও মামলার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে। এ বিষয়ে  সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কিছু কিছু গণপরিবহন সরকারি নির্দেশনা মানছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা স্বাস্থ্যবিধি মানছে না, বেশি ভাড়া নিচ্ছে, আবার অর্ধৈক যাত্রীর পরিবহনের নির্দেশনা উপেক্ষা করে গাড়ি ভর্তি যাত্রী নিচ্ছে। যারা নির্দেশনা মানছেন না, তাদের বিরেুদ্ধে মালিক সমিতিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধের পাশাপাশি বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status