ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 3:43 PM

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনও জটিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতের পরিস্থিতিও একই। আজ বুধবার (১২ আগস্ট) গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজার ৯৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়ে ৮৩৪ জন মারা যাওয়ায় দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মোট মারা গেছে ৪৬ হাজার ৯১ জন।

ভারতে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৮ হাজার ৩০৬ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ১৫৯ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৩৯ জন। পরিসংখ্যান বলছে, ভারতে সুস্থতার হার ৬৯.৮০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ২৮.২১ শতাংশ। মৃত্যু হার নেমে এসেছে ১.৯৯ শতাংশে। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ১১ আগস্ট দেশটিতে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৩৩ হাজার ৪৪৯। ফলে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৬০ লক্ষ ১৫ হাজার ২৯৭।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status