ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 3:48 PM

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. হেলাল উদ্দিন।

বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপির খন্দকার পাড়ার মোক্তার আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, বুধবার মোটরসাইকেল যোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন হেলাল উদ্দিন। এ সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কারের চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status