ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আইপিএল শুরুর আগেই একজন করোনায় আক্রান্ত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 3:57 PM

আইপিএল শুরুর আগেই একজন করোনায় আক্রান্ত!

আইপিএল শুরুর আগেই একজন করোনায় আক্রান্ত!

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতের তিন ভেন্যুতে চলবে এ টুর্নামেন্ট। কিন্তু জাকজমকপূর্ণ এই টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক ধাক্কা খেলো প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। দলটির ফিল্ডিং কোচ ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দিশান্ত ইয়াগনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে উদয়পুরের একটি হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাকে।

দিশান্ত নিজে এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিশান্ত টুইটারে লিখেছেন, সবাইকে জানাচ্ছি, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনে আমার সংস্পর্শে আসা সবাই দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নিন।

যথাসময়ে আইপিএলে যোগ দিতে পারা আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, এখন বিসিসিআই প্রটোকল মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। পরে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই রাজস্থানের সঙ্গে যোগ দিতে পারব। দোয়া ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

দিশান্তের এই করোনা পরীক্ষা মূলত রাজস্থানের পক্ষ থেকে বাড়তি সতর্কতা হিসেবেই করা হয়েছে। আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে আগামী সপ্তাহে মুম্বাইয়ে মিলিত হবে রাজস্থান স্কোয়াডের সবাই। এজন্যই মূলত করা হয়েছে করোনা টেস্ট। দিশান্তকে দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর আবার ছয়দিন নিজেকে সেলফ আইসোলেশনে রাখতে হবে। পরে আমিরাতে গিয়েও তিনবার করোনা নেগেটিভ আসতে হবে তার নমুনার ফল।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status