ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 5:35 PM

৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

মাগুরায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর ৪০ স্কুলছাত্রীকে আজ বুধবার বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে।  এ ছাড়া ১৩১ জন ছাত্র-ছাত্রীকে মাথাপিছু দেড় হাজার টাকা হারে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।  ১০টি ভূমিহীন পরিবারকে নির্মাণ করে দেওয়া হয়েছে বসতঘর।
 
ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে এ সুবিধা দেওয়া হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান।
 
মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।
 
অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যাপকভবে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের অগ্রসর জনগোষ্ঠীর এক কাতারে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সব দপ্তর। যার সুফল ইতিমধ্যে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী  পেতে শুরু করছে। আপনারা প্রাণ খুলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status