ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইসরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 10:26 PM

ইসরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন

ইসরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন

ইসরাইলের সঙ্গে সমুদ্রপথে সরাসরি বাণিজ্য বাড়াতে তৎপর হয়েছে বাহরাইন। ইহুদি রাষ্ট্র তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পরই বাণিজ্য বাড়াতে পরিকল্পনা নেয় এ ক্ষুদ্র আরব রাষ্ট্রটি।

মঙ্গলবার ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে জানানো হয়, প্রথম বাহরাইনি কার্গো জাহাজ খলিফা বিন সালমান বন্দর থেকে হাফিয়া বন্দরে উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ব্যক্তিগত শিপিং কোম্পানি এমএসসি ইসরাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা এডিন সিমকিন জানিয়েছেন, বাহরাইনের কর্মকর্তারা সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধিতে ইসরাইলের সহযোগিতার জন্য আগ্রহ দেখাচ্ছেন।

ইসরাইলি ওই সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে বলা হয়, তেল আবিবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানের সঙ্গে হাফিয়া বন্দরের রেলপথ সংযোগ নির্মাণের জন্য আলোচনা করা হয়েছে।

তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সোমবার প্রথম আমিরাতি পণ্যবাহী জাহাজ লোহা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ইসরাইলের হাফিয়া বন্দরে পৌঁছেছে।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status