ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁদা না দেয়ায় গুলি, ৯৯৯-এ কল করে রক্ষা পেলেন প্রবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 10:34 PM

চাঁদা না দেয়ায় গুলি, ৯৯৯-এ কল করে রক্ষা পেলেন প্রবাসী

চাঁদা না দেয়ায় গুলি, ৯৯৯-এ কল করে রক্ষা পেলেন প্রবাসী

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি এবং ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে-পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে সাকিব ও সুমন নামে দুই যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে ওই প্রবাসীর ওপর চাঁদাবাজরা এই হামলা চালায়। হামলায় আহত প্রবাসী আবদুল কাইয়ুম রনি জীবন রক্ষায় পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে করলে পুলিশ ওই প্রবাসীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। হামলাকারী অভিযুক্ত নাজমুছ সাকিব ওরফে ইয়াবা সাকিব (২২) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে মৃত আবদুর সোবানের ছেলে এবং তার ভাই শাহাদাত হোসেন সুমন (৩০)।

স্থানীয়রা জানান, এলাকায় ঘুরেফিরে বিভিন্ন অজুহাতে প্রবাসী পরিবারসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করাই হচ্ছে ইয়াবা সাকিব ও সুমনদের পেশা। এর আগেও সাকিব ও সুমনের দাবিতে চাঁদা না দেওয়ায় ওই গ্রামের কয়েকজন বাসিন্দাকে হামলা ও মারধরের হুমকি দেয় তারা।

হামলার শিকার প্রবাসী আবদুল কাইয়ুম রনি জানান, সাকিব ও সুমন মঙ্গলবার সকালে তাদের দলবল দিয়ে চাঁদার জন্য আসে তার কাছে। পূর্বে তাদেরকে একাধিকবার চাঁদা দেওয়া হয়েছিলো। চাঁদা না দেওয়ার কথা জানালে তাকে মারধরের হুমকি দেয়। পরে প্রতিবাদ করতে গেলে তার ওপর ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতের পর তার হাতে এবং কোমরে গুলি করে ওই ইয়াবা সাকিব ও সুমন। তখন ওই প্রবাসী বাঁচার জন্য পুলিশের জরুরি নাম্বার ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুল জলিল জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে আমরা হামলাকারীদের হাত থেকে ওই প্রবাসীকে উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগের পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করবে।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status