ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পথ হারিয়ে ঢাকায় মাহিয়া, সিআইডির তৎপরতায় উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 11:14 PM

পথ হারিয়ে ঢাকায় মাহিয়া, সিআইডির তৎপরতায় উদ্ধার

পথ হারিয়ে ঢাকায় মাহিয়া, সিআইডির তৎপরতায় উদ্ধার

ফরিদপুর থেকে হারিয়ে যাওয়া মাহিয়া আক্তার পিংকি (১৩) ও বিপ্লব বেপারি (১০) নামের ভাইবোনকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্লাস ভাঙার কারণে খালার বকা খেয়ে তারা বাসা ছেড়েছিল বলে মঙ্গলবার সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী বলেন, শিশু দুটির মা জর্ডানে কাজ করেন। বাবা-মার মধ্যে সম্পর্ক খারাপ থাকায় তারা খালার বাড়ি থাকত। কিন্তু গ্লাস ভাঙা নিয়ে খালা বকা দেয়ায় তারা দুই ভাইবোন খালার বাসা থেকে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়। তাদের উদ্দেশ্য ছিল দাদার বাড়ি যাওয়া। কিন্তু পথ হারিয়ে তারা ঢাকা চলে আসে। বিষয়টি জেলা পর্যায় থেকে সিআইডির নজরে আসে। এরপর তাদের উদ্ধারে কাজ শুরু করা হয়। এক পর্যায়ে সোমবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাদের উদ্ধার করা হয়।

তিনি জানান, কয়েকদিন আগে পিংকি তার বাবার মোবাইলে ফোন করে। এ সময় সে শুধু বাবা বলেই ফোন কেটে দেয়। ওই কলের সূত্র ধরে তদন্ত শুরু করে দেখা যায়, তারা রাজধানীর ভাটারা এলাকার একটি ফোনের দোকান থেকে কলটি করে। এর একদিন পর আরও একটি নম্বর থেকে শিশুটি বাবাকে কল করে তার বাসা ফরিদপুর কিনা জানতে চাওয়া হয়। এরপর থেকেই ফোনটি বন্ধ ছিল। শেষ ওই কলের সূত্র ধরে তদন্ত করে দেখা যায় ফোন নম্বরটি একজন রিকশাচালকের। এরপর ওই রিকশাচালকের বাসা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।



সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status