ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এশিয়ায় জিডিপিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:27 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 14 October, 2020, 12:37 PM

এশিয়ায় জিডিপিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ

এশিয়ায় জিডিপিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর (২০২০) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত “ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে” এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ।

একই সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে মাইনাস  ১০ দশমিক ৩ শতাংশ (-১০.৩), পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক ৪ শতাংশ (-০.৪), শ্রীলংকার মাইনাস ৪ দশমিক ৬ শতাংশ (-৪.৬), ভুটানের শূন্য দশমিক ৬ শতাংশ (০.৬), মালদ্বীপের মাইনাস ৮ দশমিক ৬ শতাংশ (-৮.৬), আফগানিস্তানের মাইনাস ৫ শতাংশ (-৫)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল নেপালের প্রবৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে অর্থাৎ চলতি বছর শেষে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে শূন্য (০) শতাংশ।

প্রতিবেদনে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ। একই সময় প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ, পাকিস্তানের ৫ শতাংশ, আফগানিস্তানের ৪ শতাংশ, শ্রীলঙ্কার ৪ দশমিক ৮ শতাংশ, নেপালের ৫ শতাংশ, ভুটান ৬ শতাংশ এবং মালদ্বীপের ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে। অর্থাৎ এই হিসেবে অর্ধ দশক পরও দক্ষিণ এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সবেচেয়ে বেশি হবে বাংলাদেশে।


সম্পাদনায়:খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status