ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বের সুখী দেশের তালিকায় তৃতীয় স্থানে সৌদি আরব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 9:32 AM

বিশ্বের সুখী দেশের তালিকায় তৃতীয় স্থানে সৌদি আরব

বিশ্বের সুখী দেশের তালিকায় তৃতীয় স্থানে সৌদি আরব

২০২০ সালের বৈশ্বিক সুখ জরিপে বিশ্বের তৃতীয় সুখী দেশের খেতাব অর্জন করেছে সৌদি আরব। এই জরিপটিতে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপ অনুসারে চীন ও নেদারল্যান্ডসের পরেই সৌদি আরবের অবস্থান। ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস দ্বারা জরিপটি পরিচালিত হয়।

জরিপে দেখা গেছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে নয় জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন।
শীর্ষ ১০-এ সৌদি আরবের পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে।  ব্রিটেনে শতকরা ৩০ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে। ভারতে এই সংখ্যা শতকরা ২২ শতাংশ এবং নেদারল্যান্ডসে ২০ শতাংশ। জরিপে ১৭তম স্থান অর্জন করেছে তুরস্ক।

ইপসোস চলমান করোনভাইরাস মহামারির মধ্যে ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত জরিপটি চালিয়েছিল। একটি অনলাইন জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি দেশ থকে এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের ভোট নেওয়া হয়েছে। জরিপে অন্তর্ভূক্ত ২৭ দেশের প্রতি ১০ জনের ৬ জন প্রাপ্তবয়ষ্ক মানুষ নিজেকে সুখী হিসাবে বর্ণনা করেছেন।


সম্পাদনায়:খালেদ সুজন 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status