ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত রোনালদিনহো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 11:28 AM

করোনায় আক্রান্ত রোনালদিনহো

করোনায় আক্রান্ত রোনালদিনহো

মহামারী করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে শীর্ষ তিন দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

করোনার বিস্ফোরণে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল অঙ্গনেও হানা দিয়েছে করোনা।

এবার প্রাণঘাতী করোনা থেকে রেহাই পেলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো।

পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার রোনালদিনহো নিজের করোনায় আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন।

বর্তমানে তিনি ব্রাজিলের বেলো হরিজোন্তেতে নিজেকে সেলফ আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমার মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু আমার করোনা টেস্টে ফল পজিটিভ এসেছে।’

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ভক্তদের দুশ্চিন্তা করতে না করেন রোনালদিনহো।

রোনালদিনহো বলেন, ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম তা এখন আর হচ্ছে না। তবে শিগগিরই আমরা এক হব। সবার জন্য ভালোবাসা।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখনও পর্যন্ত ব্রাজিলে করোনা রোগীর সংখ্যা ৫৩ লাখ ৯৪ হাজার ১২৪ জন। মরামারীতে সেখানে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৫৭ হাজার ১৬৩ জন।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status