ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জয়ার ওপরে টিয়া পাখির বিশ্বাস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 1:15 PM

জয়ার ওপরে টিয়া পাখির বিশ্বাস!

জয়ার ওপরে টিয়া পাখির বিশ্বাস!

জয়া আহসান। দুই বাংলায় যার খ্যাতি। কলকাতার অরিন্দম শীলের ছবিতে অভিনয়ের মাধ্যমেই টলিউডে জায়গা করে নেন লাস্যময়ী এ অভিনেত্রী।

এরপর কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়সহ অনেকের ছবিতেই কাজ করেছেন। আবির থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গেও জুটি হয়ে কাজ করেছেন। পেয়েছেন খ্যাতি।

অভিনয়ের দক্ষতার কারণেই সব সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। তবে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে যে, জয়া আহসানের বয়স কত। এ অভিনেত্রীর বয়স যা-ই হোক না কেন, সব সময় খোলামেলা উত্তর দিতে পছন্দ করেন তিনি। ধর্ষণের বিরুদ্ধেও কথা বলেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের একটি ভিডিও শেয়ার করেছেন  জয়া। ভিডিওতে দেখা যায়, একটি টিয়া পাখির সঙ্গে খেলছেন জয়া আহসান। বাঁ হাতের ওপর টিয়া পাখি বসে রয়েছে, যা হাত নেড়ে নাকের কাছে নিয়ে আসছেন, তার পরও টিয়া পাখিটি তার স্থান বদল করছে না। জয়া হাসছেন। একবার নয়, একাধিকবার নিজের নাক বাড়িয়ে টিয়াটিকে ছুঁতে চাইছেন; কিন্তু টিয়া নিষ্প্রভ। তবে জয়াকে অপছন্দ হয়নি তার। কেননা একবার উঠে যাওয়ার চিন্তাই আসেনি টিয়া পাখির। হয়তো পাখিটিও বুঝে গেছে বিশ্বাস রাখা যায়, হয়তো বুঝে গেছে জয়া কতটা প্রাণীপ্রেমী।

ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা অবশ্য বোঝা যায়নি।

সম্পাদনা: খালেদ সুজন   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status