ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কাপড়ের মাস্ক ব্যবহারে যেসব নিয়ম মানা জরুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 1:18 PM

কাপড়ের মাস্ক ব্যবহারে যেসব নিয়ম মানা জরুরি

কাপড়ের মাস্ক ব্যবহারে যেসব নিয়ম মানা জরুরি

মহামারির এই সময় পুরো বিশ্বই প্রায় দিশেহারা। সংক্রমণের হাত থেকে বাঁচতে ব্যবহার করছেন মাস্ক। আর বারবার হাত ধোয়াই এখন রক্ষা কবচ। সবাই এই পদ্ধতিই মেনে চলছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগীই উপসর্গহীন। এদের শরীরে ভাইরাস বাসা বাঁধলেও রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। এসব রোগীর কাছ থেকে অন্যরা সংক্রমিত হতে পারেন। তাই বাইরে গেলে মাস্ক পরতে হবেই। এখন অনেকেই সার্জিকেল মাস্কের পাশাপাশি কাপড়ের মাস্ক ব্যবহার করছেন। এই মাস্ক পরলে বেশকিছু নিয়ম মেনে চলতে হবে।

চলুন জেনে নিন সেগুলো-

> প্রথমেই দেখে নিন মাস্ক ভালো আছে কি না বা মাস্কে নোংরা লেগে আছে কি না।
> মাস্ক পরার আগে সাবান পানিতে অবশ্যই হাত ধুয়ে নিন।
> মাস্কের দড়ি বা ইলাস্টিক ধরে মুখ-নাক ঢেকে মাস্ক পরুন। দেখবেন মাস্কের ধার যেন গালের সঙ্গে লেগে থাকে।
> মাস্কে হাত দেবেন না।
> মাস্ক খোলার আগে হাত ধুয়ে বা স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত করে নিন।
> মাস্কের দড়ি বা ইলাস্টিক ধরেই মাস্ক খুলুন।
> মাস্কে নোংরা না লেগে থাকলে বা মাস্ক ভালো থাকলে সেটাকে যত্ন করে রাখতে হবে। এক্ষেত্রে পরিষ্কার মুখ বন্ধ করা যায় এমন প্ল্যাস্টিক বা ব্যাগে রাখুন।
> রোজ অন্তত একবার মাস্কটিকে ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করে ধুয়ে নিন।
> মাস্ক খোলার পর অবশ্যই  সাবান পানিতে হাত ধুয়ে নিন।

কাপড়ের মাস্ক পরলে যা করবেন না?

> নোংরা বা নষ্ট হয়ে যাওয়া কিংবা ভেজা মাস্ক পরবেন না।
> আলগা মাস্ক পরবেন না।
> নাকের নীচে মাস্ক পরবেন না।
> এক মিটারের মধ্যে মানুষ থাকলে মাস্ক খুলবেন না।
> শ্বাস নিতে সমস্যা হয় এমন মাস্ক পরা যাবে না।
> নিজের মাস্ক অন্যকে পরতে দেবেন না। অন্যের মাস্ক পরবেন না।

মনে রাখবেন
কাপড়ের ফেব্রিক মাস্ক পরে রোগ প্রতিরোধ করতে হলে অন্যের থেকে এক মিটার দূরত্বে থাকা, নিয়মিত ভালো করে হাত ধোয়া, মাস্ক এবং মুখে হাত না দেয়ার নিয়মগুলোও মানতে হবে।   
 
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status