ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 3:06 PM

বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা

বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা

আজ ২৬ অক্টোবর, ৪৬ বছরে পা দিলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। বয়স যে শুধুমাত্রই একটা সংখ্যা, এটি যে শুধু ক্যালেন্ডারেই বাড়ে, তা প্রমাণ করেছেন বলিটাউনের দিলওয়ালে গার্ল রাবিনা ট্যান্ডন!

জন্মদিনে বলিউডের অন্যতম বোল্ড অ্যান্ড বিউটিফুল নায়িকার জীবন সম্পর্কে রইল কিছু চমকে দেয়া অজানা তথ্য-

একসময় অক্ষয় কুমার আর রবিনা ট্যান্ডনের সম্পর্ক ছিলো বলিটাউনের অন্যতম আলোচ্য বিষয়। কিন্তু 'খিলাড়ি'-র জীবনের অস্থিরতাকে চিনেছিলেন রবিনা। তাই সিমি গারেওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে জানাতে দ্বিধা করেননি- এনগেজমেন্টের পরেও সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছিলেন তিনি।

রাবিনা দাবি করেছিলেন, তাকে লুকিয়েই শিল্পা শেঠির সঙ্গে চলছিল অক্ষয়ের প্রণয়পর্ব, সেই কারণেই তিনি তার সঙ্গে ঘর বাঁধতে অস্বীকার করেন।

ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন নায়িকা। তিনি দত্তক নিয়েছিলেন দুই কন্যাসন্তান। পরে অবশ্য অনিলের সঙ্গে এক কন্যা এবং এক পুত্রসন্তানেরও জন্ম দেন রাবিনা।

রবিনা বলিউডে প্রথম পা রাখেন ১৯৯১ সালে, সালমান খানের বিপরীতে, পাত্থার কে ফুল ছবিতে। এই ছবির দৌলতে তিনি সেই বছর সেরা নবাগতা নায়িকা হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নেন। এ রকম জমাটি শুরুর পর কোনো নায়িকাই পার্শ্বচরিত্রে অভিনয় করতে সাহস করবেন না। কিন্তু রাবিনার কাছে অভিনয় অভিনয়ই, তাই ১৯৯৪ সালে লাডলা ছবিতে খুব ছোট একটা চরিত্রেও অভিনয় করতে বাঁধেনি তার! সেই ছবির জন্যও সেরা সহ-অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন রবিনা।
 
সম্পাদনায়: তাহের রাব্বী  
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status