ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পের পক্ষে বাইডেন-বিরোধী অবস্থানে রুশ গণমাধ্যম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 November, 2020, 11:13 PM

ট্রাম্পের পক্ষে বাইডেন-বিরোধী অবস্থানে রুশ গণমাধ্যম

ট্রাম্পের পক্ষে বাইডেন-বিরোধী অবস্থানে রুশ গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তীব্র সমালোচনায় মেতেছে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি। মঙ্গলবার মার্কিন নির্বাচনে ভোটগ্রহণের দিনই এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের নির্বাচন ঘিরে ক্রেমলিন নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রতিবেদন, ধারাভাষ্য ও টুইটগুলো প্রায় পুরোপুরিই বাইডেন-বিরোধী।

আরটির অফিসিয়াল পেজগুলোতে গত এক মাসে ৩০টিরও বেশি মার্কিন নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। এগুলোর মধ্যে ট্রাম্পের সমালোচনা ছিল খুবই সামান্য।

একটি প্রতিবেদনে রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং অন্য দু’টিতে তাদের অন্যতম ভূরাজনৈতিক মিত্র চীনের সঙ্গে বৈরি আচরণের কারণে কিছুটা সমালোচনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

বেশ কয়েকটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো দুর্নীতিপরায়ণ এবং মৃতপ্রায় অবস্থানে নিয়ে আসার অভিযোগ তুলে দুই প্রার্থীরই সমালোচনা করেছে আরটি।

তবে রুশ গণমাধ্যমটির সিংহভাগ প্রতিবেদনেই বিভিন্ন পদ্ধতিতে অনেকটা একপাক্ষিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিষয়ে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে।

আরটি কর্তৃপক্ষ অবশ্য বলছে, এসব নিবন্ধগুলো লেখকদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মাত্র।

তবে এমন একই ধরনের বাইডেন-বিরোধী লেখকদের লেখা প্রকাশ করে রুশ গণমাধ্যমটি পরিষ্কারভাবে নিরপেক্ষ সম্পাদকীয় নীতি থেকে সরে এসেছে বলে দাবি বিবিসির।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status