ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লাইফ সাপোর্টে কর্নেল শওকত আলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 1:17 PM

লাইফ সাপোর্টে কর্নেল শওকত আলী

লাইফ সাপোর্টে কর্নেল শওকত আলী

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. তারিক মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্নেল শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।

এর আগে গত ২৯ অক্টোবর তিনি সম্মিলিত সামরিক হাসপাতলে ( সিএমএইচ) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status