চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই ভাই গোমস্তাপুর উপজেলার চৌডলা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম বকুল (৪৪) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন- উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর-তেলিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। সোমবার দুপুর পৌণে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-ফুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।