ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:13 PM

টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

পটুয়াখালীতে নাসরুল হাওলাদার হত্যা মামলায় তার ছেলে ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ইমরান। তার বাড়ি জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

১৯ নভেম্বর সকালে নিজ বাড়ির ছাগলের খামার থেকে নাসরুল হাওলাদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তার গলার বাম পাশে, কানের নিচে ও ঘাড়ে কাটা ছিল। রাতে তার স্ত্রী রিনা বেগম ও তিনি ঘরে একই বিছানায় ঘুমানো ছিলেন। ঘটনার পর থেকে তার ছেলে ইমরান পলাতক ছিলেন।

এ ঘটনার পর কাঠের দোতলা বসতঘরের দ্বিতীয় তলায় টেবিলের ওপর একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল- ‘আমার মা এই খুনের বিষয়ে কিছুই জানে না। আমি ইমরান নিজে এবং একা এই খুন করেছি।’

পরে চট্টগ্রামে অবস্থানরত নিহতের ছোট ছেলে ইলিয়াস বাড়িতে এসে দশমিনা থানায় মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে ঢাকা থেকে সোমবার ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, জমি বিক্রি করে তাকে কোনো টাকা না দেয়াসহ বিভিন্ন ক্ষোভ থেকে ঘরে থাকা দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দি করে ঢাকায় পালিয়ে যান। গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে রাতে নিজ ঘর থেকে হত্যায় ব্যবহৃত দাটি উদ্ধার করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status