ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এলেন ৪০৯ দিন পর, হাসলেন সপ্তম বলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:17 PM

এলেন ৪০৯ দিন পর, হাসলেন সপ্তম বলে

এলেন ৪০৯ দিন পর, হাসলেন সপ্তম বলে

সবধরণের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ার আগে ২০১৯ সালের ১২ অক্টোবর শেষবার মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর গুণে গুণে ৪০৯ দিন পর ২২ গজে আবারো খেলতে নামলেন তিনি। দল ফিল্ডিং নেয়ায় শুরুটা হলো বল হাতে। আর সেখানে সপ্তম বলেই বাজিমাত করলেন টাইগার অলরাউন্ডার।

বরিশালের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব বেশ সমীহ দেখান তাকে। ফলে প্রথম ওভার থেকে মাত্র ৩ রান সংগ্রহ করতে পারে তামিমের দল।

তবে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাজিমাত করেন সাকিব। টাইগার অলরাউন্ডারকে উড়িয়ে মারতে চেয়েছিলেন আফিফ। তবে ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি। ফলে জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে সাকিব মাতেন উইকেট শিকারের আনন্দে।

এর আগে গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল ম্যাচে শেষ বার মাঠে নেমেছিলেন সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও বার্বাডোজ ট্রাইডেন্টসের মধ্যকার ম্যাচটিতে ২৭ রানের জিতেছিল সাকিবের বার্বাডোজ। স্বীকৃত ক্রিকেটে এটাই ছিল তার সর্বশেষ ম্যাচ। যেখানে শিরোপা জয়ের আনন্দে ভেসেছিলেন দেশের ক্রিকেটের পোস্টার বয়।









পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status