ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অনলাইনে ৮০টি মোবাইল অর্ডার দিয়ে পেলেন টুকরো কাঠ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:20 PM

অনলাইনে ৮০টি মোবাইল অর্ডার দিয়ে পেলেন টুকরো কাঠ

অনলাইনে ৮০টি মোবাইল অর্ডার দিয়ে পেলেন টুকরো কাঠ

অনলাইনে ৮০ পিস মোবাইল অর্ডার দিয়ে হাতে পেলেন কাঠের টুকরো। রাজধানীর রূপনগর এলাকা থেকে আবুল কালাম (৪১) নামের ওই অনলাইন প্রতারক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, গ্রেফতার আসামি ভিন্ন নামে ফেসবুকে ফেক আইডি চালাতো। সম্প্রতি সে স্যামস্যাং কোর এ-২ মডেলের মোবাইল বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রির বিজ্ঞাপন দেয়। পরে একজন ৮০ পিস সেই মডেলের মোবাইল অর্ডার করেন। কিন্তু আসামি তাকে মোবাইল না দিয়ে বক্সের ভেতর কাঠের টুকরো দিয়ে দেয়। এভাবে সে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status