ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন যিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:19 PM

ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন যিনি

ধনীর তালিকায় বিল গেটসকে টপকালেন যিনি

শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এ তালিকায় বিশ্বের এক নম্বর ধনী হিসেবে নাম রয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস। এরপরের অবস্থানে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। সম্পত্তির হিসেবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ফলে বিশ্বের ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিল গেটস।

মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। জানুয়ারিতে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতাকেও।

ইলন মাস্কের সম্পত্তি ৭০০ কোটি ডলার থেকে বেড়ে এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে ইলন মাস্কের।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ারের দর বেড়ে যাওয়ায় তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও পেছনে ফেলতে পেরেছেন তিনি। দ্য গার্ডিয়ান

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status