দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে দেয় মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে দারুণ এক জয় তুলে নেয় জেমকন খুলনা।
আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনের খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে প্রথম দিনের দুই জয়ী দল।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি রাজশাহী।