ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মৃত্যুর আগে যেটা ছিল ম্যারাডোনার শেষ কথা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 5:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 November, 2020, 5:28 PM

মৃত্যুর আগে যেটা ছিল ম্যারাডোনার শেষ কথা

মৃত্যুর আগে যেটা ছিল ম্যারাডোনার শেষ কথা

বুধবার আর্জেন্টিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৬০ বছর বয়সে অসংখ্য ভক্ত ও সমর্থকদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন তিনি।

মৃত্যুর আগে ম্যারাডোনার শেষ কথা ছিল,‘আমি খারাপ লাগছে, খুব অসুস্থ বোধ করছি।’ এ কথা বলার কিছুক্ষণের মাঝেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি।

নভেম্বরের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ইপেনসা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ম্যারাডোনাকে। সেখান থেকে পরে লা প্লাটার অলিভিওস ক্লিনিকে স্থানান্তর করে তার অস্ত্রোপচার করানো হয়।

অস্ত্রোপচারের পর মদ ছাড়ার লড়াইয়ে নামেন ম্যারাডোনা। এ সময় বুয়েন্স আয়ার্সের বাড়িতে তার সঙ্গে শুধুমাত্র হাতেগোনা কয়েকজন দেখা করার অনুমতি পেতেন।

ম্যারাডোনার কাছের মানুষরা বলেছেন, বুধবার সকালে নাস্তা করার সময় তাকে বেশ মলিন দেখাচ্ছিল। এ সময় তার বেশ ঠাণ্ডা লাগছিল বলে জানান এই ফুটবল কিংবদন্তি। নাস্তা শেষে আবারো বিছানায় ফিরে যান তিনি। এর আগে এক আত্মীয়কে ফোন করে তিনি জানান, ‘মে সিয়েন্তো মাল।’ অর্থাৎ, আমি খারাপ লাগছে, খুব অসুস্থ বোধ করছি।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status