ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মুক্তি পাচ্ছে সেই লরেনের ‘গল্পটা এমনই ভালো’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 5:43 PM

মুক্তি পাচ্ছে সেই লরেনের ‘গল্পটা এমনই ভালো’

মুক্তি পাচ্ছে সেই লরেনের ‘গল্পটা এমনই ভালো’

মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস গত আগস্টে প্রয়াত হন। মৃত্যুর আগেই তিনি শেষ করে গিয়েছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। তাকে উৎসর্গ করেই এবার মুক্তি পাচ্ছে মুহতাসিম তকির পরিচালনায় শর্টফিল্ম ‘গল্পটা এমনই ভালো’।

রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত শর্টফিল্মটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি।

জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত। শর্টফিল্মটির প্রযোজনা করেছেন টিএইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।

‘গল্পটা এমনই ভালো’ প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি বলেন, আসলে লরেন মেন্ডেসের আকস্মিক মৃত্যু আমাদের থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুণ উৎসাহী ছিল। কাজটি মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক, ভালো থাকুক।

ক্রিসমাসকে সামনে রেখে আসছে ৪ ডিসেম্বর ‘গল্পটা এমনই ভালো’ বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।
 
 
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status