ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাড়ির টিন কেটে বাবাকে হত্যা, রক্তমাখা লুঙ্গি পরেই পালাল ছেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 8:01 PM

বাড়ির টিন কেটে বাবাকে হত্যা, রক্তমাখা লুঙ্গি পরেই পালাল ছেলে

বাড়ির টিন কেটে বাবাকে হত্যা, রক্তমাখা লুঙ্গি পরেই পালাল ছেলে

চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির টিন কেটে আনন্দ মোহন ধর নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিটনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে আমিরাবাদ স্টেশনে অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনন্দ মোহন ধর একই এলাকার সচীন্দ্র ধরের ছেলে।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন জানান, আটক লিটনের কথাবার্তা এলোমেলা। তার লুঙ্গিতে রক্তের দাগ রয়েছে।

নিহতের বড় ছেলে মিটন ধরের স্ত্রী আখি ধর জানান, বুধবার রাত ১০ টার দিকে শ্বশুরকে রাতের খাবার দিয়ে ঘরে চলে যান তিনি। সকালে ঘুম থেকে না উঠায় দরজা খুলে শ্বশুরকে ডাকতে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সেই সময় বাড়ির দরজার পাশের টিন কাটা ছিল বলেও জানান তিনি।

অভিযুক্ত লিটনের স্ত্রী ঝিনু ধর জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী নেশা করেন ও জুয়া খেলেন। এতে না করলে তাকে প্রায়ই মারধর করতেন।

নিহতের ভাই মিটন ধর জানান, তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম শহরে থাকেন। তার ভাই লিটন একজন মাদকাসক্ত। এর আগে তিনি ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status