ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভ্যাকসিনের অর্ধেক টাকা ছাড় দিয়েছে মন্ত্রণালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 7:50 PM

ভ্যাকসিনের অর্ধেক টাকা ছাড় দিয়েছে মন্ত্রণালয়

ভ্যাকসিনের অর্ধেক টাকা ছাড় দিয়েছে মন্ত্রণালয়

ভ্যাক্সিন আনার ৫০ শতাংশ টাকা অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে। প্রতি মাসে ৫০ লাখ লোককে ভ্যাক্সিন দেয়া হবে। প্রাথমিকভাবে আনা ৩ কোটি ডোজ দেড় কোটি মানুষকে দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি মানুষকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার উদ্বোধন করে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাক্সিন২-৮ ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়, 'সেই সক্ষমতা আমাদের আছে। আমরা সেই ভ্যাক্সিনই নিবো। কিছু ভ্যাক্সিন আসবে যেগুলো মাইনাস ৭০-৮০ ডিগ্রি টেপমারেচারে সংরক্ষণ করতে হয় সেগুলো আমরা নেব না। আমাদের সেই সক্ষমতা নেই। আমরা সেই ভ্যাক্সিনই নেব যা আমাদের সংরক্ষণ করার সক্ষমতা আছে।'

মন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশ প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিয়েছিলো বলেই সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনায় সুস্থতার হার বেশী ও মৃত্যুহার কম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান মন্ত্রী।

এদিকে, মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী। সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮২৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭ লাখ ১৯ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ২৩৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন আক্রান্ত হয়েছেন।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status