ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরীর ইন্তেকাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 8:13 PM

সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরীর ইন্তেকাল

সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরীর ইন্তেকাল

দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক ও অর্থনীতি প্রতিদিনের বার্তা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই। কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৬০ বছর।

হুমায়ুন সাদেক চৌধুরী সাব-এডিটরদের সংগঠন সাব-এডিটর্স কাউন্সিলের দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন তিনি।

হুমায়ুন সাদেক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

হুমায়ুন সাদেক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে ১৯৬০ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে সখ্য ছিল তার। সেই সূত্রে লেখালেখির জগতে। মূলত শিশুসাহিত্যই ছিল তার অঙ্গন। তার প্রথম লেখা ১৯৭৬ সালে ছাপা হলেও প্রথম বই কিশোর কবিতাগ্রন্থ ‘এক কিশোরের মন’ প্রকাশ হয় ২০০৯ সালে।
 

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status