ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মশা মারার তেল বেচে চাকরিচ্যুত ‘মশক সুপারভাইজার’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 10:23 PM

মশা মারার তেল বেচে চাকরিচ্যুত ‘মশক সুপারভাইজার’

মশা মারার তেল বেচে চাকরিচ্যুত ‘মশক সুপারভাইজার’

মশক নিধনে ফগার স্প্রে মেশিন চালাতে ব্যবহৃত জ্বালানি তেল বেচে দেওয়ার দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন মশক সুপারভাইজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এই কর্মকতার নাম মো. রফিকুল ইসলাম। তিনি ডিএসসিসির অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।

ডিএসসিসির আওতাধীন ওই এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এই পদে দৈনিক মজুরিভিত্তিতে ‌‘দক্ষ শ্রমিক’ হিসেবে গত ১৩ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, ‌‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চাকরিচ্যুতির আদেশ জারি করা হলো’।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status