ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 November, 2020, 5:21 PM

ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরি

ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরি

সাতক্ষীরার সদর উপজেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় দিনেদুপুরে ১৫ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতক সোহান হোসেন হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফাতেমা খাতুন দম্পত্তির সন্তান।

নবজাতকের মা ফাতেমা খাতুন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ছেলে পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখনো খুঁজে পাইনি তাকে।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সন্ধ্যার পর ঘটনাটি আমরা জানতে পারি। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে রয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এখনো নবজাতকটিকে খুজে পাওয়া যায়নি। পুলিশ তৎপর হয়ে কাজ করছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন ও নবজাতকটিকে খুঁজে বের করা হবে।’

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status