ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাম বদল করলেন দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 7:22 PM

নাম বদল করলেন দীপিকা

নাম বদল করলেন দীপিকা

ছিলেন ‘দীপিকা পাড়ুকোন’, হয়ে গেলেন ‘তারা’। এমনটাই দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকার টুইটারে। তাহলে কি নাম বদল করলেন এ নায়িকা? এ প্রশ্ন নেটিজেনদের মনে।

ব্যাপারটা হলো- ২০১৫ সালের আজকের এ দিনে (২৭ নভেম্বর) মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর অভিনীত ‘তামাশা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে ‘তারা’ আর ‘বেদ’-এর দেখা হয়েছিল কার্সিকায়। পাঁচ বছর পর ইমতিয়াজ আলি পরিচালিত সেই ছবির স্মৃতিচারণ করলেন দীপিকা। আর স্মৃতিচারণ করতে গিয়েই টুইটারে নিজের আইডির নাম বদল করেছেন বলিউডের এ সুন্দরী।

মুক্তির পর সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ৮৭ কোটি রুপি ব্যায়ে নির্মিত সিনেমাটি বক্স অফিস আয় ছিল প্রায় ১৩৭ কোটি ভারতীয় রুপি। সিনেমায় ‘বেদ’র চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর। সিনেমার গল্প বলার ধরন, নির্মাণ কৌশল আর গানের ব্যবহার- সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ পেয়েছিল দর্শকরা। এ আর রহমানের সুরে এ সিনেমার গানগুলো ছিল অনবদ্য। দর্শক মজে গিয়েছিলেন সিনেমার গানগুলোতে। বিশেষ করে ‘আগর তুম সাথ হো’ গানটি আজও ব্যাপক জনপ্রিয়।

শুধু দীপিকাই নন, তাদের ভক্তরাও ‘তামাশা’ সিনেমার পাঁচ বছর পূর্তি উদযাপন করছেন সোশ্যাল দুনিয়ায়। ‘ফাইভ ইয়ার্স অব তামাশা’ লিখে পোস্ট করছেন রণ-দীপ ভক্তরা। ফলে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই আলোচনায় আছেন দীপিকা-রণবীর আর ‘তামাশা’।
   
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status