ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চুমু খেয়ে কাজ পাই না, প্রতিবাদ অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 1:18 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 November, 2020, 1:26 PM

চুমু খেয়ে কাজ পাই না, প্রতিবাদ অভিনেত্রীর

চুমু খেয়ে কাজ পাই না, প্রতিবাদ অভিনেত্রীর

বেশকিছুদিন ধরেই সামজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার ‘ত্রিনয়নী’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। সহকর্মীকে চুম্বনের এক ছবি প্রকাশ করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানারকম সমালোচনার তৈরি হয়। এমন সমালোচনায় বেশ বিব্রত এই অভিনেত্রী।

প্রতিবাদ জানিয়ে এই অভিনেত্রী ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘ইন্ডাস্ট্রির অভিনেতারা পরিবারের বাইরে কাউকে গালে হামি খেয়ে ছবি দেওয়া মানেই ‘এই মেয়েটা তো এই করেই কাজ পায় এবং পাবে’!’

শ্রুতির অভিযোগ, সংবাদমাধ্যম সেই ছবি নিয়ে চটুল খবর পরিবেশন করেছে। যার ফলে তুমুল অশান্তি তার পরিবারে। অভিনেত্রীও এর পরেই পাল্টা ক্ষোভ ঝাড়েন। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনারা তো মনে করেন মফঃস্বল থেকে উঠে এসে ডিরেক্ট একটা সিরিয়ালের লিড পাওয়া মানেই সেখানে দু’নম্বরী কোনও গল্প আছে’।

প্রসঙ্গত, এর আগে একাধিক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রলের শিকার হচ্ছেন তারা। ‘কেউ স্বর্ণকে বলছে, আর মেয়ে পেলেন না! শেষে হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে প্রেম করতে হচ্ছে!’ ক্ষোভের সঙ্গে বলেছেন অভিনেত্রী। কেউ আবার তাকেও খোঁটা দিয়েছেন এই বলে যে, তিনি বাবার বয়সি বর বেছেছেন কেরিয়ার পোক্ত করতে।

সম্পাদনায়: খালেদ সুজন




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status