ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফজলুর রহমান বাবুর ‘চান্দে বসত কইরো কইণ্যা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 1:35 PM

ফজলুর রহমান বাবুর ‘চান্দে বসত কইরো কইণ্যা’

ফজলুর রহমান বাবুর ‘চান্দে বসত কইরো কইণ্যা’

দেশের খ্যাতিমান অভিনেতা এবং সৌখিন সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন খ্যাতিমান সংগীত পরিচালক মিল্টন খন্দকারের সংগীতায়জনে। গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় এবং সুদক্ষ নাট্য নির্মাতা শিমুল সরকার।

লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে এই গানের প্রেক্ষাপট। ‘চান্দে বসত কইরো কইণ্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা’। এমন মিষ্টি মিষ্টি কথার ‘নতুন গানটি’ নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছাসিত। তিনি জানান, দর্শক আগের মতই আমার এই গানটিও লুফে নিবে। এ গানটি এখন তৈরি হয়েছে নতুন এক অনলাইন প্লাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট এর জন্য। ‘নতুন বছর’ অর্থাৎ শুভ নববর্ষের শুরুতেই এই গানের ভিজ্যুয়ালসহ দর্শক দেখতে পাবেন বলে জানান তিনি।

ফজলুর রহমান বাবু আরো জানান, তিনি নিশ্চিত এই গানটি মানুষের মুখে মুখে ঘুরবে, যেমনটা আজও মনপুরা সিনেমাতে গাওয়া তার গান দর্শকদের ভালোবাসার শীর্ষে অবস্থান করছে।

মিল্টন খন্দকারও আধুনিক রোমান্টিক গানের বাইরেও বহুদিন পরেই এমন একটি লোক গানের সংগীত আয়োজন করে অনেক তৃপ্ত বলে জানিয়েছেন।

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status