ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হিরো আলমকে দেয়া কথা রাখেননি প্রভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 5:42 PM

হিরো আলমকে দেয়া কথা রাখেননি প্রভা

হিরো আলমকে দেয়া কথা রাখেননি প্রভা

আবারো আলোচনায় হিরো আলম। টেলিফিল্মে অভিনয়, নিজের চলচ্চিত্রে নিজেই নায়ক হওয়া ইত্যাদি কারণে তিনি সবসময়ই চর্চায় থাকেন। তবে এবার তিনি সবাইকে আরেকবার অবাক করে দিয়ে ‘গায়ক’ হিসেবে হাজির হয়েছেন।

সম্প্রতি হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছেন তার ‘সাহসী হিরো আলম’ সিনেমায় অভিনয়ের পাকা কথা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও তাসনুবা তিশা। যদিও দু’জনের কেউই কথা রাখেননি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘প্রভা ও তিশাকে আমাদের সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছিল। আমি সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে এসে দু’জনই ‘করবেন না’ বলে জানিয়েছেন।’

জানতে চাওয়া হয়, আপনি নিজে তাদের সঙ্গে কথা বলেছিলেন কি? এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘আমি সরাসরি কথা বলিনি। অন্য একজন শিল্পীর মাধ্যমে অফার করেছিলাম। তারা প্রথমে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন। বলেছিলেন শিডিউল পিছিয়ে দিলে কাজটি করবেন। কিন্তু ততদিনে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। ফলে শিডিউল পেছানো সম্ভব হয়নি।’

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মুকুল নেত্রবাদী জানান, প্রভা এবং তিশার সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে তারা অনাগ্রহী হওয়ায় কাগজপত্র করা হয়নি। পরে দু’জনের জায়গায় রাবিনা বৃষ্টি ও নুসরাতকে নেয়া হয়।

উল্লেখ্য হিরো আলমের সিনেমাটি প্রথমে শুরু করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি একদিন শুটিংও করেছিলেন। কিন্তু হিরো আলমের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি সিনেমাটি ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হন মুকুল নেত্রবাদী।

‘সাহসী হিরো আলম’ মুক্তির পর প্রশংসা অর্জনে ব্যর্থ হয়। এরপর থেকেই নতুন করে সমালোচনা শুরু হয় হিরো আলমকে নিয়ে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status