ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীরে গেলেন সানা খান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:05 PM

স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীরে গেলেন সানা খান

স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীরে গেলেন সানা খান

ভূ-স্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমার জন্য উড়ে গেলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। নভেম্বর মাসেই গুজরাতের মৌলবী আনাস মুফতির সঙ্গে আনাস সারেন সানা।

কাশ্মীরে স্বামী মুফতি আনাসের সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন সানা খান। একের পর এক ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে প্রাক্তন অভিনেত্রীকে। এয়ারপোর্ট থেকে বিলাসবহুল হোটেলের ব্যালকনিতে বসে ছবি পোস্ট করতে দেখা যায় সানা খানকে। বিয়ের পর দুর্দান্ত সময় কাটছে এই প্রাক্তন বলি নায়িকার তা বেশ স্পষ্ট।

বিলাসবহুল হোটেলে বসে মিষ্টি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করন সানা খান। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে প্রাক্তন অভিনেত্রীকে বেজায় মিষ্টি দেখাচ্ছে।

ছবির পাশাপাশি মুফতি আনাসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে দেখা যায় সানাকে। সেখানে দেখা যাচ্ছে, বিলাসবহুল হোটেলের ব্যালকানি থেকে তিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন স্বামীর সঙ্গে।

বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম ছবি পোস্ট করে সানা লেখেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবেসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে নিকাহ করেছি, আল্লাহই আমাদের এই দুনিয়ায় ঐক্যবদ্ধ করে রাখুক এবং জন্নতে পুনরায় মিলিত করবেন'। কাশ্মীরে বসেও আল্লাহকে স্মরণ করতে দেখা যায় সানাকে।

বিলাসবহুল হোটেলে বসে ব্রেকফাস্ট সারছেন সানা খান। সেই ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। অক্টোবর মাসে আচমকা গ্ল্যামায় দুনিয়াকে বিদায় জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন সানা খান। আর গত ২০ নভেম্বরের গুজরাতের সুরাটের বাসিন্দা, মৌলবী আনাসের মুফতির সঙ্গে ‘নিকাহ’ সারেন সানা।

স্বামী মুফতি আনাসের সঙ্গে ছবি পোস্ট করে সানা অনুরাগীদের জানিয়েছিলেন, আমরা আল্লাহর টানে একে অপরকে ভালোবেসেছি, ওঁনার টানেই আমাদের এই বিয়ের বন্ধন। প্রার্থনা করি এই জগতে উনি আমাদের একসঙ্গে বেঁধে রাখবেন এবং জান্নাতেও আমরা এক থাকব'।

সম্পদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status