ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 December, 2020, 6:24 PM
সর্বশেষ আপডেট: Monday, 7 December, 2020, 6:31 PM

এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়

এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র জয়

এমপি হিসেবে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে জয়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

স্পিকার শিরীন শারমিন সোমবার বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে তানভীর শাকিলকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। এরপর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ১২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status