ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরের সেই ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 December, 2020, 11:07 PM

বিমানবন্দরের সেই ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে

বিমানবন্দরের সেই ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক।

পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে।

বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরনের আর কোনো বোমা আছে কিনা, তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান।   

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status