ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ইহার চেয়ে উহাই উত্তম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 December, 2020, 11:08 PM

ইহার চেয়ে উহাই উত্তম!

ইহার চেয়ে উহাই উত্তম!

বরিশালের প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মোশাররফ করিম। কৃষিকাজ করে কোনোমতে জীবনধারণ করেন। যাত্রাপালা তার শখ। দিনে কৃষিকাজ করেন আর রাতে গ্রামের লোকজন নিয়ে যাত্রাপালার আসর বসান। দরিদ্র হলেও স্ত্রী তিশাকে নিয়ে খুব সুখী তিনি। অভাব-অনটন তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলে না।

একদিন শহর ফেরত এক ভাগ্নেকে দেখে চমকে যান মোশাররফ করিম। দামী পোশাক, ঘড়ি, ফোন আর গলায় সোনার চেইন পরা ভাগ্নের কাছে জানতে চান তার এই পরিবর্তনের কথা। ভাগ্নে জানায়, সে ঢাকায় ব্যবসা করে। টানাপোড়েনের জীবন আর ভালো লাগে না বলে ভাগ্নেকে তার সঙ্গে ঢাকায় নিয়ে যেতে অনুরোধ করেন। ভাগ্নে রাজি হলেও স্ত্রী তিশা তাকে যেতে দিতে চান না। নিজেদের যা আছে তাতেই চলবে এই বলে থামাতে চাইলেও মোশাররফ ভাগ্নের সঙ্গে চলে যান।

ঢাকায় যাওয়ার পর ভাগ্নে যে কাজ দেয় তা ঠিক বোঝে উঠতে পারেন না মোশাররফ করিম। এক রাতে শুধু একজনকে একটি প্যাকেট দিয়ে আসায় অনেক টাকা দেয় তাকে। কিন্তু বিপত্তি ঘটে যখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ইহার চেয়ে উহাই উত্তম’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status