ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্ত্রী’র হুমকি উল্লেখ করে অদ্ভুত ছুটির আবেদন করলো পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 December, 2020, 11:25 PM

স্ত্রী’র হুমকি উল্লেখ করে অদ্ভুত ছুটির আবেদন করলো পুলিশ

স্ত্রী’র হুমকি উল্লেখ করে অদ্ভুত ছুটির আবেদন করলো পুলিশ

কর্মস্থল থেকে অনেকেই অনেক বাহানায় ছুটি নিয়ে থাকেন। শারীরিক অসুস্থতা কিংবা ব্যক্তিগত কাজের কারণে সচরাচর সবাই কমবেশি ছুটি নেয়। তবে সম্প্রতি জানা গেল, অদ্ভুত এক কারণ দেখিয়ে ছুটি নিলেন এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা। আর এর কারণে শাস্তির মুখোমুখিও হতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে জানা গেছে, ভারতের মধ্য প্রদেশে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক ট্রাফিক পুলিশ সম্প্রতি শ্যালকের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিতে দেখিয়েছেন অদ্ভুত কারণ। এতে ফলও হয়েছে বিপরীত। ছুটির বদলে উল্টো শাস্তিই দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর উচ্চপদস্থ কর্মকর্তার কাছে ছুটির আবেদন করেছিলেন দিলীপ কুমার আহিরওয়ার নামের এক ট্রাফিক পুলিশ। আবেদনে তিনি জানান, শ্যালকের বিয়েতে যোগ দিতে আগামী ১১ ডিসেম্বর থেকে পাঁচদিনের ছুটি দরকার। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু চিঠির শেষে ওই পুলিশ কর্মকর্তা লেখেন, এই ছুটি না পেলে তার স্ত্রী ঝামেলা করবে। এ নিয়ে সংসারে অশান্তি হবে। ওই পুলিশ কর্মকর্তার ভাষায়, স্ত্রী বলে দিয়েছে, আমি তার ভাইয়ের বিয়েতে না গেলে পরিণতি খুব খারাপ হবে।

আবেদনের পর এই চিঠি দেখে ওই ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হন ঊর্ধ্বতন কর্মকর্তারা। যার ফলে ছুটি মঞ্জুরের বদলে শাস্তি হিসেবে পুলিশ লাইনে বদলি করা হয় তাকে।

তবে অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আসলে ওই চিঠির কারণে নয়, দিলীপ কুমার শাস্তি পেয়েছেন দায়িত্বে ফাঁকি দেয়ার কারণে। কিছুদিন আগেই তিনি ৫৫ দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে গত ২৮ নভেম্বরই কাজে যোগ দিয়েছেন। এর আগে আরো সাতদিন ছুটি কাটিয়েছেন ওই ট্রাফিক পুলিশ। এরপর আবার নতুন করে এই ছুটির আবেদন। এভাবে বারবার ছুটি নেয়া শৃঙ্খলাভঙ্গের সমান। সেই কারণেই শাস্তি পেয়েছেন তিনি।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দিলীপ কুমারের সেই ছুটির আবেদনের ছবি। আর এই নিয়ে হাস্যরসও করেছেন নেটদুনিয়ার বাসিন্দারা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status