ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 7:24 PM

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মার্কিন যুক্তরাষ্ট্র যদি মেক্সিকো ও কানাডার সাথে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ জয় করতে পারে, তবে একটি ফুটবল চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাসা'র প্রশাসক।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে জ্যারেড আইজ্যাকম্যান এই ঘোষণা দিয়ে বলেন, আমরা ফুটবলটিকে সেখানে নিয়ে যাব।  

যুক্তরাষ্ট্র ফুটবল দলকে উৎসাহিত করতে তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ছোটখাটো অনুপ্রেরণা। এটাই চ্যালেঞ্জ। সুতরাং টিম ইউএসএ, তোমরা তোমাদের কাজটা সম্পন্ন করো।

বর্তমানে টুর্নামেন্টে বেশ ভালো অবস্থানে রয়েছে মার্কিন দল। তারা গ্রুপ 'ডি'র চ্যাম্পিয়ন হিসেবে 'রাউন্ড অফ ৩২' পর্বে উত্তীর্ণ হয়েছে। শেষ ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তারা এখন বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল তাদের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো বিশ্বকাপ জয় করতে পারেনি। তবে তাদের নারী ফুটবল দল এখন পর্যন্ত ৪টি শিরোপা জিতে রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status