ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কাছের মানুষের প্রতারণায় সর্বস্বান্ত রাখি, এখনই দরকার ৫০ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 2:35 PM

কাছের মানুষের প্রতারণায় সর্বস্বান্ত রাখি, এখনই দরকার ৫০ লাখ টাকা

কাছের মানুষের প্রতারণায় সর্বস্বান্ত রাখি, এখনই দরকার ৫০ লাখ টাকা

বিগবস ১৪-তে সম্প্রতি এসেছেন নতুন ১৪ জন চ্যালেঞ্জার। আর এই নতুন চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছেন রাখি সাওয়ান্তও। রাখি সাওয়ান্ত মানেই বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। তিনি যাই করেন বা বলেন তা বিতর্কের মধ্যেই পড়ে। তবুও বার বার বিস্ফোরক মন্তব্য করাই তার স্বভাব। তবে ফের বিগবসে আসার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন রাখি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাখি জানিয়েছেন, আর্থিক দিক থেকে তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন। আর তাই এই শো করছেন তিনি। খুব কাছেরই একজন নাকি তাকে প্রতারণা করে সমস্ত টাকা ও সম্পত্তি নিয়ে চলে গিয়েছেন। এছাড়াও একটা সময়ে কতটা অবসাদের মধ্যে ছিলেন তা-ও বলেছেন রাখি। সেই সময় সালমান খানের ভাই তাকে সাহায্য করেছিলেন।

রাখি বলছেন, খুব স্পষ্ট কথায় আমার এখন টাকার দরকার আর বলিউডে ফেরার একটা দ্বিতীয় সুযোগ আমার চাই। আমি এই ট্রফি জিততে চাই আর আমি এই শো সবসময়েই জিততে চেয়েছি। কিন্তু সেটা আমার ক্যারিয়ারে কখনো হয়নি। কিন্তু এবার আমি বিগবস ১৪ জিততে চাই। বিগবসের পুরস্কার অনেক বড় অংকে দেয়া হয় (৫০ লাখ টাকা)। আমার টাকার দরকার। তাই আমি ক্যাশ প্রাইজ জিততে চাই।

তিনি আরো বলছেন, লোকে ভাবতে পারে কেন হঠাৎ আমার এত টাকার দরকার। আমি তাদের বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতারিত হয়েছি। আমি সেই টাকা ফেরতও পাব না কারণ সেই মানুষটাই আর বেঁচে নেই যে আমায় প্রতারণা করেছিল। আমি এখন অসহায়। সেই মানুষটা আমার সব নিয়ে নিয়েছে। আমার এখন টাকা চাই আর তাই আমি এই প্রস্তাব গ্রহণ করেছি। আমি শো জিততে চাই। জানি সহজ নয়, কঠোর লড়াই করতে হবে।

ছোটবেলা খুব দারিদ্রে কেটেছে তার। তাই পড়াশোনাও সেভাবে করতে পারেননি। রাখি চান তাকে নিয়ে কেউ একটি সিরিজ তৈরি করুক। তিনি বলছেন, আমি চাই আমার জীবন নিয়ে কেউ সিরিজ বানাক। তখন দর্শকরা জানতে পারবে কারা আমায় সাহায্য করেছে আর কারা আমার জীবন ধ্বংস করেছে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status