ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভনের ভবিষ্যদ্বাণী নিয়ে ভারতীয় ক্রিকেটারের কটাক্ষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 4:33 PM

ভনের ভবিষ্যদ্বাণী নিয়ে ভারতীয় ক্রিকেটারের কটাক্ষ

ভনের ভবিষ্যদ্বাণী নিয়ে ভারতীয় ক্রিকেটারের কটাক্ষ

অস্ট্রেলিয়া সফরে ভারত তিন ফরম্যাটেই সিরিজ হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

শুরুতে ভারতের পারফরম্যান্স যেন ভনের ভবিষ্যদ্বাণীকেই সঠিক বলে প্রমাণ করতে চলেছিল।

তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় ভারত। আর এ সুযোগের সদ্ব্যবহার করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।

মাইকেল ভনকে রীতিমতো কটাক্ষ করেছেন জাফর।

সফরের শুরুতে প্রথম দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়া যায় ভারতের। ২-১ এ শেষ হয় সিরিজ।

তবে টি-টোয়েন্টিতে কামব্যাক করে ভারত। ২-১ এ সিরিজ জয় করে কোহলির দল।

সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালীন সাবেক ইংলিশ অধিনায়ক ভন টুইট করেছিলেন, ‘আগে থেকেই বলছি– আমার ধারণা অস্ট্রেলিয়া এ সফরে ভারতকে সব ফরম্যাটেই দাপটের সঙ্গে হারাবে।’

ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় করলে টুইটারে ভনকে জবাব দেন জাফর।

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের গ্যাংস্টার মুভি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর একটি ছবি পোস্ট করে ভনকে কটাক্ষ করেন জাফর।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status