ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাথটাবে গোসলের সময় মোবাইল পানিতে পড়ে তরুণীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 5:57 PM

বাথটাবে গোসলের সময় মোবাইল পানিতে পড়ে তরুণীর মৃত্যু

বাথটাবে গোসলের সময় মোবাইল পানিতে পড়ে তরুণীর মৃত্যু

বাথটাবে গোসল করার সময় চার্জে রাখা ফোন পানিতে পড়ে তড়িতাহত হয়ে যায় পানি। আর তাতেই মৃত্যু ঘটে এক তরুণীর।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি রাশিয়ান শহর আরখানগেলস্কে অবস্থিত তরুণীর নিজস্ব বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওলেসিয়া নামের ওই তরুণীর বয়স ২৪ বছর। বাথটাবে গোসলের সময় তার আইফোনটি চার্জ দিচ্ছিলেন। হঠাৎ ফোনটি বাথটাবের পানিতে পড়ে যায়। আর তাতে তড়িতাহিত হয় পানি। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই তরুণী।

পরে তার ফ্ল্যাটমেট তার নিথর দেহ উদ্ধার করেন। প্রথমে বান্ধবীকে দেখে তিনি আঁতকে ওঠেন। তিনি দেখেন ওলেসিয়ার শ্বাস-প্রশ্বাস চলছেনা, দেহ ফ্যাকাশে হয়ে গেছে। এরপর তিনি দেখেন পানির মধ্যে ওলেসিয়ার ফোনটি পড়ে আছে। বুঝতে পারেন বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে বান্ধবীর। ওলেসিয়া,একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

এই দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে, রাশিয়ার জরুরি ব্যবস্থা মন্ত্রক দেশে এই ধরনের হতাহতের জন্য একটি সতর্কতা জারি করেছে। পানি এবং বৈদ্যুতিক যন্ত্রগুলো বাড়ির মেইন কানেকশনের সাথে সংযুক্ত না করতে প্রতিবেদনে বলা হয়েছে। এটি যেকোনো মোবাইল ডিভাইসের জন্য প্রযোজ্য। যদি কোনো ব্যক্তি স্মার্টফোনটিকে জলে ডুবিয়ে দেয় তবে সেটি তার ব্যর্থতা। তবে এটি যখন নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে তখন এর পরিণতি আরো ভয়াবহ হতে পারে।

উল্লেখ্য, এর আগে রাশিয়ায়  ১৫ বছর বয়সী এক বালিকার একইভাবে মৃত্যু ঘটে। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বাথটাবে বসে গান শুনতে শুনতে তার ফোনের চার্জ শেষ হয়। ফোনে চার্জ দিতে বিদ্যুতের তার সংযুক্ত করতে গেলে ওই তারসহ ফোনটি বাথটাবের পানিতে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তখনই মারা যান ১৫ বছরের সেনিয়া।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status