ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নিশ্চিত মনে রেললাইনে ফোনালাপ, মুহূর্তেই লাশ খালা-ভাগ্নি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 6:39 PM

নিশ্চিত মনে রেললাইনে ফোনালাপ, মুহূর্তেই লাশ খালা-ভাগ্নি

নিশ্চিত মনে রেললাইনে ফোনালাপ, মুহূর্তেই লাশ খালা-ভাগ্নি

ভাগ্নিকে নিয়ে রেললাইনে বসে ফোনে কথা বলছিলেন খালা। একপর্যায়ে ফোনালাপে মগ্ন হয়ে যান তিনি। এ সময় একটি ট্রেন হর্ন বাজালেও বুঝতে পারেননি তিনি। এতে ট্রেনে কাটা পড়ে খালা-ভাগ্নি দুজনই নিহত হন।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন ও তার ভাগ্নি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নুপুর খাতুন।

সদর থানার এসআই আনিসুর রহমান জানান, নিজ বাড়িতে বেড়াতে আসা ভাগ্নিকে নিয়ে দুপুরে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন আছিনূর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আসিনূর নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় নুপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই নুপুর মারা যান।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status